২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ট্রামলাইন বুকস ইন্ডিয়া’র সম্মাননা স্মারক পেলেন কিঙ্কর আহসান

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল বইয়ের অনুষ্ঠান ‘গল্পগাড়ি’। ট্রামলাইন বুকস ইন্ডিয়া আয়োজিত এই বইয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন দুই বাংলার জনপ্রিয় লেখক কিঙ্কর আহসান। সাহিত্যে অবদানের জন্য ট্রামলাইন বুকস ইন্ডিয়া’র পক্ষ থেকে গ্রহণ করেন সম্মাননা স্মারক।

লেখক কিঙ্কর আহসান ছাড়াও ‘সমান্তরাল’ ছবি নির্মাণের মধ্য দিয়ে ভীষণ প্রশংসিত কলকাতার জনপ্রিয় পরিচালক পার্থ চক্রবর্তী, লেখক মোঃ সিরাজুল ইসলাম এফসিএ এবং বুক এক্সপ্রেস এর প্রতিষ্ঠাতা আহসান তাহির আলি ‘গল্পগাড়ি’ নামক এই আয়োজনে উপস্থিত ছিলেন। এসপ্লানেডের ডুডল রুম ভেন্যুটিতে কলকাতার দূর দূরান্ত থেকে লোকজন আসেন অতিথিদের কথা শোনার জন্য।

দেশ ছাড়িয়ে দেশের বাহিরেও সমান জনপ্রিয় কথাসাহিত্যিক কিঙ্কর আহসান। ‘পৃথিবী বইয়ের হোক’ স্লোগান নিয়ে ছুটে চলেছেন এক দেশ থেকে আরেক দেশ। বই নিয়ে তার এই অবাধ ছুটে চলায় যুক্ত হয়েছে অসংখ্য মানুষের ভালোবাসা। সাহিত্যে অবদানের জন্য ইতিমধ্যে কলকাতার বঙ্গসংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে পেয়েছেন ‘মহাশ্বেতা দেবী স্মারক’ সম্মাননা।

সুন্দরবন নিয়ে বিস্তর গল্পসমৃদ্ধ বই ‘নিঃসঙ্গ মোহনায়’ নিয়ে ভীষণ প্রশংসিত লেখক মোঃ সিরাজুল ইসলাম এফসিএ অনুষ্ঠানে উপস্থিত পাঠকদের উদ্দেশ্যে কথা বলেন তার বই নিয়ে, বই লেখার পেছনের গল্প নিয়ে। সিএ পেশাকে কেন্দ্র করে গড়ে ওঠা উপন্যাসের সিরিজ নিয়েও কথা বলেন তিনি — যা বাংলাদেশে ভীষণ পাঠকপ্রিয়।

বাংলা সাহিত্যের বর্তমান পরিস্থিতি, বইয়ের বাজার, জীবনে গল্পের প্রয়োজনীয়তাসহ নানা বিষয়ে কথা বলেন লেখক কিঙ্কর আহসানসহ অনুষ্ঠানে উপস্থিত বাকি অতিথিবৃন্দ। এসময় পাঠকদের নানান প্রশ্নের জবাবও তারা দিয়ে থাকেন।

বইকে ঘিরে এইসব অনুষ্ঠান যেন বারবার হয় — এই বিষয়ে অনুরোধ করেন অনুষ্ঠানে উপস্থিত পাঠকেরা। আয়োজক ট্রামলাইন বুকস ইন্ডিয়াসহ লেখকেরাও এই বিষয়ে পাঠকদের আশ্বাস দেন। বইকে ঘিরে এইসব আয়োজনের মধ্য দিয়েই সমৃদ্ধ হবে বাংলা সাহিত্য, বাড়বে পাঠকের সংখ্যা।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

ট্রামলাইন বুকস ইন্ডিয়া’র সম্মাননা স্মারক পেলেন কিঙ্কর আহসান

লিংক কপি হয়েছে!