শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

আব্রাহামের জন্মদিনে শাকিব-অপুর শুভেচ্ছা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৯ পিএম
কপি হয়েছে!

সন্তানের জন্মদিনে আবেগঘন স্টাটাস দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই স্ট্যাটাস শেয়ার করেন তিনি।

স্টাটাসে শাকিব লিখেছেন ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে- তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা কখনও শো অফ করে না, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে।’

শাকিব ভালোবাসার ইমোজি দিয়ে আরও লিখেছেন ‘শুভ জন্মদিন রাজকুমার’। এছাড়া আব্রাম খান জয়ের দুটি ছবিও শেয়ার করেন তিনি।

এদিকে ছেলে আব্রামের জন্মদিন নিয়ে অভিনেত্রী অপু বিশ্বাসও ছেলের জন্মদিনে কয়েকটি লাইন লিখে শেয়ার করেছেন। জয়ের পুরোনো ছোট্টবেলার ছবি শেয়ার করে অপু লিখেছেন,

‘এই দিনে তুমি জন্ম নিয়েছিলে
আমার কোল আলো করে এসেছো
অনেক আশীর্বাদ তোমার জন্য বাবা
আরো বড় হও মানুষের মত মানুষ হও
দিদার চাওয়া-পাওয়া তোমার পরিবারের চাওয়া-পাওয়া পূর্ণ করো
অনেক আশীর্বাদ তোমার জন্য অনেক বড় হও ভালো থেকো
শুভ জন্মদিন’

উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয় জন্মগ্রহণ করেন। শাকিব আর অপু দম্পত্তির বিচ্ছেদের পর থেকেই মায়ের সঙ্গে থাকেন জয়। তাই নিজের জন্মদিনে বাবা-মাকে একসঙ্গে নিয়ে কেক কাটার সুযোগ কখনও পায়নি জয়।