শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

দুর্গাপূজায় সাইফ শুভ’র নতুন গান ‘প্রেম বিরহ’

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৩ পিএম
কপি হয়েছে!
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আসছে সংগীতশিল্পী সাইফ শুভ’র নতুন গান ‘প্রেম বিরহ’। নতুন গান সম্বন্ধে শুভ জানান, ‘শিল্পী হিসেবে উৎসবকে রাঙাতে দর্শক-শ্রোতাদের গান ছাড়া দেবার মতো বড় কোনও উপহার আমার কাছে নেই। তাই এটি আমার দর্শক শ্রোতাদের জন্য শারদীয় শুভেচ্ছা স্বরূপ উপহার বলতে পারেন।
প্রতিবছরই পূজা সহ সকল উৎসবে অনেকেই নতুন গান প্রকাশ করে থাকেন। তবে আমি মনে করি, শুধু একটি দিনকে মাথায় রেখে গান করলে সেটির রেশ ১ দিন বা ১ সপ্তাহই থাকে, এরপর আর থাকেনা। তাই উৎসব উপলক্ষে এমন গানের ভিডিও প্রকাশ করছি, যার আবেদন থাকবে সারা বছরই।’
‘প্রেম বিরহ’ গানটি একটি প্রেম বিচ্ছেদ পর্যায়ের মর্ডান ফোক গান। গানটির কথা লিখেছেন গীতিকবি নবীন আহমেদ, সুর এবং সংগীত আয়োজন করেছেন রাজন সাহা।
গানটির মিউজিক ভিডিও সম্বন্ধে শুভ জানান, ‘প্রেম বিরহ’ গানটির মিউজিক ভিডিও একটি সত্য প্রেম-বিচ্ছেদ গল্প অবলম্বনে নির্মাণ করা হয়েছে। গানটিতে অভিনয় শিল্পী হিসেবে কাজ করেছেন মৌমিতা ও ভিরাট শান্ত।
নতুন গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন শুভ নিজেই। শুভ বলেন ‘আমি গানের মানুষ, ভিডিও নির্মাণ এবং নির্দেশনা দেয়াটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং এবং দুঃসাহসিক ছিলো। অবশেষে মৌমিতা, শান্ত ও প্রেম বিরহ টিমের সকলের সহযোগিতায় আমরা কাজটা করতে পেরেছি। সত্য গল্প অবলম্বনে নির্মিত গান এবং গানচিত্রটি আশাকরি সব ধরনের দর্শক-শ্রোতাদের মনেই দাগ কাটবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩ অক্টোবর ‘প্রেম বিরহ’ গানটি বাংলাদেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়া’য় সকল ডিজিটাল প্লাটফর্মে একযোগে অবমুক্ত করা হবে।