শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

‘যদি মন থেকে ভালোবাসতে’, আমিনুল নোহালী’র নতুন গান

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৬ পিএম
কপি হয়েছে!

মনির খাঁন জুনিয়র খ্যাত সংগীতশিল্পী আমিনুল নোহালী’র নতুন গান মুক্তি পেল বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল তিনটায়। স্যাড-রোমান্টিক ধাচের গানটির শিরোনাম ‘যদি মন থেকে ভালোবাসতে’।

গানটির গীতিকার, সুরকার ও শিল্পী আমিনুল নোহালী নিজেই। এটি তার চতুর্থ মৌলিক গান। গানটিতে মিউজিক করেছেন রিয়াজ মামুন, কম্পোজ করেছেন শিমুল, ডিরেকশন দিয়েছেন এম এ সোহেল, এডিট ও কালার সম্পাদনায় ছিলেন এস আর শাহীন। গানটির মিউজিক ভিডিওতে শিল্পী আমিনুল নোহালী’র সাথে অভিনয় করেছেন অভিনয়শিল্পী মুক্তা।

কবি ও সংগীতশিল্পী আমিনুল নোহালী জানান, ‘বিশেষ কিছু কারণে ইচ্ছে করেই গান রিলিজের জন্য কিছুদিন সময় নিয়েছি। অবশেষে আবারও মৌলিক গান নিয়ে হাজির হলাম। এাছাড়া আমার শুভাকাক্সক্ষীরা খুব করে চাচ্ছিল আমার নতুন গান আসুক। সেই চাওয়ারই প্রতিফলন ‘যদি মন থেকে ভালোবাসতে’। জানি না গানের কথা, সুর কতখানি সুন্দর হয়েছে। তবে আমি যথাসাধ্য চেষ্টা করেছি। ভালো-মন্দের বিচার করবে আমার প্রাণপ্রিয় দর্শক ও শ্রোতা। আশা করছি, গানটি রিলিজ হওয়ার পরপরই সবার মনে জায়গা করে নেবে। সবাইকে মিউজিক ভিডিয়ো দেখার ও শোনার অনুরোধ। দর্শক শ্রোতার ভালোবাসাই আমার অনুপ্রেরণা এবং এগিয়ে চলার পাথেয়।’

মিউজিক ভিডিওটি ‘আমিনুল নোহালী ভয়েস’ নামের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অবমুক্ত হয়েছে।