শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৫ এএম
কপি হয়েছে!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উপলক্ষে ২৯ সেপ্টেম্বর’২২ বিকেল ৫টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ আয়োজিত “আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান” নগরীর বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের আহ্বায়ক কবি ফরিদ আহমদ দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল। এ সময় জোটের যুগ্ম আহ্বায়কবৃন্দ এড. আবুল কাশেম, লোক গবেষক শাহ সাইফুল আলম পান্নু, নাট্যব্যক্তিত্ব সাইফুল ইসলাম দুদু, লেফ. কর্ণেল(অব) ড. শাহাবুদ্দিন, নাট্যজন সাইফুল এহসান জহির সহ জোটভুক্ত সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাট্যজন মোঃ আবুল মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জোটের সদস্য সচিব এড. আব্দুল মোতালেব লাল।

প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘিরে আলোচনা পর্বের পরই শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রহ্মপুত্র পাড়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে জোটভুক্ত প্রায় ৩৩টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন। তন্মধ্যে অধ্যক্ষ আমীর আহমদ চৌধুরী স্মৃতি সাংস্কৃতিক একাডেমি, সিঁড়ি সাংস্কৃতিক পরিষদ, ব্রহ্মপুত্র সুহৃদ, সারেং শিল্পী গোষ্ঠী, রাংচিতা সাংস্কৃতিক একাডেমি, চরৈবেতি, ওস্তাদ ইউনূস আহমেদ স্মৃতি নৃত্যালয়, সেতু বন্ধন কল্যাণ সংস্থা, অনসাম্বল থিয়েটার, আলোর পথে হিজড়া,শিল্পী শৈলী, ময়মনসিংহ সাংস্কৃতিক একাডেমি, প্রতিস্রুতি সাংস্কৃতিক একাডেমি,স্ব-ভূমি সাংস্কৃতিক একাডেমি, হিরন্ময় কালচারাল একাডেমি, ব্যতিক্রম সাংস্কৃতিক একাডেমি, সুর-তাল-লয় সাংস্কৃতিক একাডেমি, সত্যের সন্ধানে লোক সাংস্কৃতিক সংস্থা উল্লেখযোগ্য।
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শিল্পের শহর ময়মনসিংহের সংস্কৃতিচর্চাকে তরান্বিত করতে সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ মূখ্য ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা।