শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

জানুয়ারিতে মুক্তি পাচ্ছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২২, ০১:৩০ পিএম
কপি হয়েছে!

মুক্তির দিনক্ষণ চূড়ান্ত জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’-এর দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার। ২০২৩ সালের ৬ জানুয়ারি দেশে-বিদেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমাটির মোশান পোস্টার প্রকাশ করে এই ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।

সিনেমা দুটির কেন্দ্রীয় চরিত্রে থাকা আরিফিন শুভ মুক্তির ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘অবশেষে দর্শকদের মুক্তির তারিখ জানাতে পেরে খুব হালকা বোধ করছি। সিনেমাটি যে দর্শকদের পুরোপুরি তৃপ্তি মেটাবে, এতে কোনও সন্দেহ নেই। এর দ্বিতীয় কিস্তিতে আমাদের আয়োজন এবং গল্পই বলে দেবে।’

‘মিশন এক্সট্রিম’র দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমায় প্রথম পর্বের গল্পের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন পরিচালকদ্বয়।

‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান সওদাগর প্রমুখ।

২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।