শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অপু

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৩:২০ পিএম
কপি হয়েছে!

২০০৮ সালের এপ্রিলে তাঁর সর্বাধিক সিনেমার নায় শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। প্রায় ১০ বছর পর বাচ্চাসহ সেই খবর প্রকাশ্যে নিয়ে আসেন অপু। আর তাতেই বেঁকে বসেন শাকিব, ২০১৮ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির।

শাকিব খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আর বিয়ের পিঁড়িতে বসেননি অপু বিশ্বাস। তবে সম্প্রতি কলকাতায় পূজা উদযাপন করতে গিয়ে সিঁথিতে সিঁদুর পরতে দেখা গেছে নায়িকাকে। তারপর থেকে গুঞ্জন রটেছে, ফের বিয়ে করেছেন একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা।

এই ইস্যুতে অপু বিশ্বাস এক ফেসবুক স্ট্যটাসে লিখেছেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন।’

সম্প্রতি অপু বিশ্বাস নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় প্রডাকশনের ব্যানারে ‘লাল শাড়ি’ সিনেমা প্রযোজনার ঘোষণা দিয়েছেন তিনি। বন্ধন বিশ্বাসের পরিচালনা এই সিনেমায় তাঁর নায়ক সাইমন সাদিক।