শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

এবার শান্তর গায়কীতে ‘আওয়াজ এবার তোলো’

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৯:১২ পিএম
কপি হয়েছে!
কবি ও গীতিকার আখতারুজ্জামান আজাদের বহুল জনপ্রিয় কবিতা ‘আওয়াজ এবার তোলো’ এবার গানের সুরে আসছে। সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন তরুণ আবৃত্তিশিল্পী আলমগীর ইসলাম শান্ত।
গীতিকার আখতারুজ্জামান আজাদ জানন, ‘আওয়াজ এবার তোলো’ কবিতাটিতে গত সাড়ে তিন বছরে দুই বঙ্গের অনেকেই সুরারোপ করে গেয়েছেন। আলমগীর ইসলাম শান্ত তাদের অন্যতম। সে মূলত আবৃত্তিশিল্পী হলেও তার গায়কীও বেশ দক্ষতার পরিচয় রেখেছে। তিনি আরও বলেন, এই গানে তার কণ্ঠে দ্রোহের ছাপ ছিল, যথেষ্ট যত্নও ছিল। কবিতাটার বার্তা সবাই উপলব্ধি করলেই শান্তর এই প্রচেষ্টা অর্থবহ হবে।
‘আওয়াজ এবার তোলো’র শিল্পী আলমগীর ইসলাম শান্ত বলেন, গত এক যুগ কবিতার সঙ্গে আমার সংসার হলেও কবিতাকে এই প্রথম সুরারোপ করে গান করা। আখতারুজ্জামান আজাদ ভাইয়ের ‘আওয়াজ এবার তোলো’ কবিতাটি ফেসবুকে থেকে সংগ্রহ করে কয়েকদিন পড়লাম, তারপর গুনগুন করে সুর করে একদিন আজাদ ভাইকে পাঠালাম। আজাদ ভাইয়ের দেওয়া সাহসে পুরো কবিতাটি গানের সুরে প্রকাশ করার চেষ্টা করেছি। এটি আমার প্রথম গানের কাজ হচ্ছে। আমি বেশ আনন্দিত, উচ্ছ্বসিত।
ইতোমধ্যে রিদম স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়েছে। আগামী শুক্রবার (১৪ অক্টোবর) গানটি বিহঙ্গের সুর ইউটিউব চ্যানেল এবং একই সময়ে আখতারুজ্জামান আজাদের ফেসবুকে অবমুক্ত হবে।