শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

‘সত্যজিৎ রায় : সভ্যতার সঙ্কট ও অন্যান্য প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা আগামীকাল

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ০৫:৪৩ পিএম
কপি হয়েছে!

চলচ্চিত্রস্রষ্টা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষের  শ্রদ্ধাঞ্জলি হিসেবে আগামীকাল ‘সত্যজিৎ রায়: সভ্যতার সঙ্কট ও অন্যান্য প্রসঙ্গ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম  সোসাইটি।
শুক্রবার বিকেল ৫টায় পাঠক সমাবেশের কাঁটাবন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই আয়োজন হবে ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’-এর ৩৭তম অধিবেশন।
সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেনের এই গ্রন্থের পাঠ-পর্যালোচনা ও সত্যজিৎ রায়ের চলচ্চিত্র বিষয়ে আলোচনা করবেন চলচ্চিত্র নির্মাতা এন. রাশেদ চৌধুরী এবং লেখক ও অনুবাদক প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সোসাইটির সভাপতি লেখক ও চলচ্চিত্র নির্মাতা বেলায়াত হোসেন মামুন।  সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।
উল্লেখ্য, চলচ্চিত্রস্রষ্টা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ ছিল গতবছর। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নিয়মিত আয়োজন চলচ্চিত্রের বাহাস পর্বে এই অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।