শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

কবিতা আবৃত্তি নিয়ে আসছেন হিরো আলম

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ১১:০১ এএম
কপি হয়েছে!

বগুড়ার ছেলে আশরাফুল আলম সাঈদ। তবে সবার কাছে তিনি হিরো আলম নামেই পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করছেন তিনি। এবার হিরো আলম কবিতা আবৃত্তি করতে যাচ্ছেন।

আট মিনিট দৈর্ঘের এই পোয়েট্রিক্যাল ফিল্মটি পরিচালনা করবেন অতিন্দ্র কান্তি অজু। কবিতাটি লিখেছেনও তিনি। সংগীতায়োজন করেছেন মাহাবুবুর রহমান টুনু। ‘হাসিওয়ালা’ নামের এই পোয়েট্রিক্যাল ফিল্মে হিরো আলমের সঙ্গী হচ্ছেন রিয়া মনিসহ কয়েকজন।

হিরো আলম বলেন, ‘এই কবিতার মাধ্যমে আমার জীবনের দুঃখ-দুর্দশার চিত্র উঠে আসবে। প্রস্তুতি হিসেবে দুই মাস ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলামের (জুয়েল আদীব) কাছে আবৃত্তি শিখেছি।’

হিরো আলম বলেন, ‘পোয়েট্রিক্যাল ফিল্ম নির্মাণ করতে আজ সিরাজগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় শুটিং করছি। দর্শকদের ভালোবাসার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। সবাই যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।’