শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

রাজশাহীতে উদীচীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ১১:৪৯ পিএম
কপি হয়েছে!

“শোষণের বেড়াজালে মানুষের প্রাণ,মুক্তির মিছিলে লড়াইয়ের গান” স্লোগানকে ধারণ করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাজশাহী জেলা সংসদ সংগঠনটির ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেল ৪ টায় রাজশাহী নগরীর ফুদকীপাড়া পদ্মাপাড়ে রবীন্দ্র নজরুল মঞ্চ উদীচী রাজশাহী জেলা সংসদের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

সংগঠনের শিল্পীদের গাওয়া জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

এরপর উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জুলফিকার আহমেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, শিক্ষাবিদ অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান সোনা।

এসময় রাসিক প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামানিক, কবিকুঞ্জ রাজশাহীর সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, উদীচী রাজশাহী জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলমগীর মালেক, নারী নেত্রী কল্পনা রায়, উদীচী রাজশাহী জেলা সংসদের সহ সভাপতি অধ্যক্ষ রাজকুমার সরকার, আফতাব হোসেন কাজল,আফরোজা আহমেদ, সাধারণ সম্পাদক ব্রজেন্দ্রনাথ প্রামানিক, জাতীয় পরিষদ সদস্য অজিত কুমার মন্ডল সহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক পরিবেশনায় ছিল গণসংগীত, জুলফিকার আহমেদ গোলাপ রচিত কবিতালেখ্য “অন্তঃহীন পথচলা, আলো দিয়ে আলো জালা”,নৃত্য, গীটারে সুর বাজানো এবং খালেদা আক্তার কেয়ার রচনায় নাটক “লেছমিরা কোথায় যাবে”।এতে সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন।