২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পূর্বাচলে দিনব্যাপী হেমন্ত উৎসব উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

নার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের জয়বাংলা চত্বরে আজ শুক্রবার (১৮ নভেম্বর) দিনব্যাপী হেমন্ত উৎসব উদযাপন করা হয়েছে।

ঢাকার ষড়ঋতু উদ্যাপন পরিষদ ব্যতীক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল কবিতা আবৃতি, নৃত্য, দলীয় সংগীত, চিত্রাংকন, গ্রামীণ খেলা, হেমন্তের গান ও পুরস্কার বিতরণ।

সকালের মিষ্টি রোদে নজরুল গীতি ও রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। পরে খড়ের আটিতে আগুন জ্বালিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এ উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ষড়ঋতু উদযাপন পরিষদের আহ্বায়ক তুষার আব্দুল্লাহ, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, ষড়ঋতু উদযাপন পরিষদের সদস্য কাকলী প্রধান, আব্দুর রহমান, মাহমুদ সাকিব, মঞ্জুর মোরশেদ প্রমুখ।

বাউল গানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

পূর্বাচলে দিনব্যাপী হেমন্ত উৎসব উদযাপন

লিংক কপি হয়েছে!