শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

প্রকাশ পেল সালেকিনের নতুন গান

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ০৪:৩৬ পিএম
কপি হয়েছে!

সালেকিন, একজন নিভৃতচারী সঙ্গীতশিল্পী। সম্প্রতি সালেকীন ‘যে গান না শুনলে ক্ষতি নেই’ শিরোনামে ৪টি গানের নতুন একটি ইপি প্রকাশ করেছেন। দিয়েছেন। ইপিতে অন্তর্ভুক্ত গানগুলো হলো- তোমার একজন, এলোমেলো, ছিন্নমুকুল ও নির্ভিন্ন।

অ্যালবামের ছিন্ন মুকুল ছাড়া সবগুলো গানের কথা লিখেছেন সালেকিন। সুর ও সঙ্গীত তার নিজের করা।

তিনটি স্টুডিওতে গানগুলো রেকর্ড করা হয়েছে। গানগুলোর নান্দনিক লিরিক ভিডিওর কাজ করেছেন গৌতম দাস গুপ্ত।

গানগুলো প্রসঙ্গে সংগীতশিল্পী সালেকিন জানান, নিজের একান্ত ভালোলাগার জায়গা হলো মিউজিক। তাই কোয়ালিটির ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দিতে চাইনি কখনও; এখানেও তাই। তিনি আরো বলেন, এখন সময়টা বড় অস্থির। তবু নিজের সিগনেচার রেখে যেতে চাই। নিজের সৃজনশীল কাজের আর্তনাদ বলতে পারেন। এ কারণেই এমন শিরোনাম – যে গান না শুনলে ক্ষতি নেই।’