শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

নিরব-আরিয়ানা জামানের ‘স্পর্শ’

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ০৮:৫১ পিএম
কপি হয়েছে!

বিরতি কাটিয়ে আবারও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ হচ্ছে। সম্প্রতি দুই দেশের প্রযোজনায় নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় নির্মাতা অনন্য মামুন। সিনেমার নাম ‘স্পর্শ’।

নতুন সিনেমার নাম ঘোষণার পাশাপাশি অনন্য মামুন গণমাধ্যমকে জানিয়েছিলেন এতে নায়ক হিসেবে দেখা যাবে নিরব হোসেনকে। তবে নায়িকা হিসাবে কাকে দেখা যাবে এটি নিয়ে কয়েকদিন ধরেই নিরব ভক্তদের ভেতরে চলছিল জল্পনা।

অবশেষে জানা গেল নিরবের নাম। ‘স্পর্শ’ তে এ নায়কের বিপরীতে নাম লেখালেন নবাগত চিত্রনায়িকা আরিয়ানা জামান।

নির্মাতা জানান, ছবিটির কাহিনি গড়ে উঠেছে অসম বয়সের এক ত্রিভুজ প্রেম ও সম্পর্ককে ঘিরে।

নিরব-আরিয়ানা ছাড়াও এতে ওপার বাংলার জনপ্রিয় এক অভিনেত্রীকে দেখা যাবে বলে জানান সিনেমার বাংলাদেশ অংশের পরিচালক অনন্য মামুন।

‘স্পর্শে’ যুক্ত হওয়া প্রসঙ্গে আরিয়ানা জামান বলেন, ‘আমি নিজেকে প্রস্তুত করছিলাম ভালো গল্পের সিনেমার জন্য। এর মধ্যে অনেক সিনেমার অফার এসেছিলো। কিন্তু অপেক্ষা করছিলাম ভালো একটি কাজের জন্য। অবশেষে সুন্দর একটি গল্পের একটি চরিত্র পেয়েছি যেখানে নিজেকে প্রমাণের সুযোগ পাবো।’

নিরবের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে আরিয়ানা জানান, এটা আমার সৌভাগ্য যে আমাদের বাংলা সিনেমার পরিচিত ও জনপ্রিয় নায়ক নিরব ভাইকে পেয়েছি। আশা করি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।

অনন্য মামুন ছাড়া সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন ভারতের অভিনন্দন দত্ত। বাংলাদেশ থেকে অ্যাকশন কাট ও ভারত থেকে রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে তৈরি হবে।