বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্যানভাস

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্যারেন্টস এজিং ফাউন্ডেশনের কর্মশালা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০৩:০১ পিএম
কপি হয়েছে!

নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্যারেন্টস এজিং ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে। যৌথভাবে এতে সহায়তা করে জাতীয় মানবাধিকার কমিশন, ইউএনডিপি, সিআরআই ও ইয়ং বাংলা।

নারায়ণগঞ্জের চিটাগাংরোড এর গ্রীন গার্ডেন পার্টি সেন্টারে শুক্রবার অনুষ্ঠিত কর্মশালায় নির্বাচিত জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকগণ, বাজার ব্যবস্থাপনা কমিটি ও পরিবহন সেক্টরের প্রতিনিধিবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার অংশীজনেরা অংশগ্রহণ করেন।

প্যারেন্টস এজিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল জুবায়ের এর সঞ্চালনায় ৫০ জন তরুণ স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সংগঠনের সদস্য, বাজার মালিক কমিটির সুদস্যদের অংশগ্রহণে এই কর্মশালা থেকে নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থী, গার্মেন্টসকর্মী, শিল্প কারখানার শ্রমিক হিসেবে কর্মরত নারীদের হয়রানির কারণ, এর জন্য দায়ী ও প্রতিকার গুলো উঠে আসে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্যারেন্টস এজিং ফাউন্ডেশনের ঢাকা বিভাগীনের সভাপতি দিলরুবা খানম ও সাধারণ সম্পাদক আবরার শাকিফ খান এবং নারায়ণগঞ্জ শাখার সভাপতি সাজ্জাদ হোসেন।