বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্যানভাস

ফিচার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন সাজেদুর আবেদীন শান্ত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০৩:০৩ পিএম
কপি হয়েছে!

১৩ ডিসেম্বর মঙ্গলবার বগুড়ার সোনাতলা উপজেলা সভাকক্ষে প্রভাতের আলো তরুণ সংঘ আয়োজিত সাংবাদিক সম্মাননায় ফিচার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন ফিচার লেখক ও গণমাধ্যমকর্মী সাজেদুর আবেদীন শান্ত। তাকে এ সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল বারী খান রব্বানি, সোনাতলা অফিসার ইনচার্জ সৈকত হাসান ও সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজল।

সম্মাননা প্রাপ্তিতে সাজেদুর আবেদীন শান্ত বলেন, ধন্যবাদ জানাই প্রভাতের আলো সংঘকে। এমন স্বীকৃতি কাজের গতি বাড়িয়ে দিবে। আশা করি এ স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে’।

সাজেদুর আবেদীন শান্ত একাধারে কবি, সাংবাদিক, লেখক, আলোকচিত্রী ও সামাজিক সংগঠক। তিনি বিভিন্ন দৈনিক পত্রিকার ফিচার প্রদায়ক হিসেবে কাজ করছেন।

সাংবাদিকতায় তার যাত্রা শুরু একটি অনলাইন নিউজ পোর্টালে লেখালেখির মাধ্যমে। এরপর স্থানীয় ও জাতীয় বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেন তিনি।

বর্তমানে তিনি দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও ডেইলি স্টার পত্রিকার কন্ট্রিবিউটর হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি ইত্তেফাক, সমকাল, যায়যায়দিন, দৈনিক করতোয়া, খোলা কাগজসহ বেশ কিছু বাংলা-ইংরেজি দৈনিক এবং জাগো নিউজ, রাইজিংবিডি, ঢাকা বিজনেসের মতো আরো পাঠকপ্রিয় অনলাইন পোর্টালেও নিয়মিত লেখালেখি করেন শান্ত।

তিনি মূলত জনজীবন, প্রকৃতি, উদ্যোক্তা, করপোরেট ব্যক্তিত্ব, তথ্য প্রযুক্তি, ভ্রমণ, গ্রামীণ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ফিচার লেখেন।

শৈশবে বগুড়া বার্তা’য় প্রকাশিত হয় সাজেদুর আবেদীন শান্ত’র প্রথম কবিতা। বর্তমানে তিনি দেশের জাতীয় দৈনিক পত্রিকার সাহিত্য পাতায় নিয়মিত কবিতা, গল্প ও কলাম লেখেন। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘আষাঢ়, তুই এবং মৃত্যু’। এছাড়া সম্পাদনা করেন শিল্প সাহিত্যের সাময়িকী ‘উন্মেষ’।