শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

‘জয় বাংলা’ চলচ্চিত্রে সুলতানা চৌধুরী

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:৫৪ এএম
কপি হয়েছে!

আগামীকাল ১৬ ডিসেম্বর এ মুক্তি পাচ্ছে সুলতানা চৌধুরী অভিনীত চলচ্চিত্র জয়বাংলা। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিশিষ্ট অভিনতা, পরিচালক ও প্রযোজক কাজী হায়াৎ। এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, জাহারা মিতু, কাজী হায়াৎ, নাদের চৌধুরী, সুলতানা চৌধুরী, রেবেকা রউফ, শাবণ শাহ, রাতুল সহ আরো অনেকেই। সুলতানা চৌধুরী কে এই চলচ্চিত্রে অন্য একটি চরিত্রে দেখা যাবে। যা দেখে দর্শকের ভালো লাগবে।

সুলতানা চৌধুরী বলেন, জয়বাংলা স্যুটিং এর সময় অনেক কষ্ট হয়েছিল কিন্তু কাজটা যখন শেষ হয় তখন আর সেই কষ্টটা থাকেনা। তিনি বলেন আমার বাবা মরহুম আব্দুর রহিম চৌধুরী (বীর মুক্তিযোদ্ধা) আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। উনার কাছে মুক্তিযোদ্ধের কথা শুনেছি। তখন থেকে সুলতানা চৌধুরীর ইচ্ছে ছিল মুক্তিযোদ্ধের কোন কাজের সুযোগ হলে আমি কাজ চাই।

সুলতানা চৌধুরীকে যখন জয়বাংলা চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব করা হয়, তিনি এক কথায় রাজি হয়ে যান। এজন্য তিনি ধন্যবাদ জানান সালমান জসিম কে। কারণ তিনিই তাকে কাস্ট করেছিলেন।

উল্লেখ্য, সুলতানা চৌধুরী ২০১০ সাল থেকে মিডিয়ায় কাজ করেন। তিনি এপর্যন্ত অনেক সিনেমা, টিভিসি, ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, একক নাটক, শর্ট ফিল্ম ও বিভিন্ন ম্যাগাজিনে কাজ কাজ করেছেন। তিনি একাধারে মডেল, অভিনেত্রী, কন্ঠশিল্পী, উপস্থাপিকা ও ফ্যাশন কোরিওগ্রাফার।

পেশাগত জীবনে সুলতানা চৌধুরী বর্তমানে বাংলাদেশ পুলিশ, সিআইডি’র (সাইবার ক্রাইম) এ কর্মরত আছেন। চাকুরীর পাশাপাশি অভিনয়ের মাধ্যমে তিনি মানুষের মনে জায়গা করে নিতে চান।