বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্যানভাস

আন্তর্জাতিক মেকআপ আর্টিষ্ট হিসেবে ফারিহার পথচলা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৫:২২ পিএম
কপি হয়েছে!

ফারিহা মহসিনের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে। তিন বোন এক ভাইয়ের মধ্যে ফারিহা সবার ছোট। প্রাথমিক পর্যন্ত মোহাম্মদপুর প্রিপারেটরীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন মিরপুর আইডিয়াল গার্লস হাইস্কুল এন্ড কলেজ থেকে। এরপর ড্যাফোডিল টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেন। বর্তমানে তিনি দুবাইয়ের লন্ডন কলেজ অব মেকআপ থেকে মেকআপ ও হেয়ার স্টাইল বিভাগে স্নাতক করছেন।

ফারিহা মহসিন তার কর্মজীবন শুরু করেছেন একজন মেকআপ আর্টিষ্ট হিসেবে। তিনি আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট এবং আন্তর্জাতিক মেকআপ অ্যাসোসিয়েশন (আইএমএ) থেকে সনদপ্রাপ্ত একজন মেকআপ আর্টিস্ট। বর্তমানে তিনি দুবাইয়ে আন্তর্জাতিক ফ্যাশান সপ্তাহে মেকআপ আর্টিস্ট হিসেবে যোগদান করেছেন।

মেকআপ আর্টিষ্ট হিসেবে কাজ করার গল্প জানতে চাইলে ফারিহা বলেন, ‘ছোটবেলা থেকেই মেকআপের প্রতি আমার আগ্রহ ছিল। সবসময় মেকআপ নিয়ে থাকতাম। আমার খেলার জিনিসই ছিল মেকআপ। বড় হয়ে কলেজ লাইফ, ভার্সিটি লাইফ শেষ করে চিন্তা করলাম এখন নিজের শখকে বাস্তব সাফলতার রূপে দিতে হবে। তাই আমি প্রথমে ছোট পরিসরে আমার বাড়ির একটা রুম ডেকোরেশন করে ফেলি মেকআপ স্টুডিও হিসাবে এবং সেখানেই আমি মেকআপ নিয়ে কাজ শুরু করি। এভাবেই মুলত মেকআপ আর্টিষ্ট হিসেবে আমার যাত্রা শুরু’।

দুবাইয়ে মেকআপ নিয়ে পড়তে যাওয়া সম্পর্কে ফারিহা বলেন, ‘আমি রিসার্চ করে জানতে পারি যে মেকআপ নিয়ে বাহিরে আরো উচ্চতর শিক্ষা রয়েছে, মেকআপ কলেজ রয়েছে। তখন থেকেই আমার আগ্রহ আরও বৃদ্ধি পায়। এই আগ্রহ থেকেই আমি দুবাইয়ের লন্ডন মেকআপ কলেজে এডমিশন নেই এবং নিজেকে আরও বেশি যোগ্য করে সবার সামনে তুলে ধরার জন্য প্রচেষ্টা চালিয়ে যাই’।

দুবাইয়ের বেস্ট টপ মেকাপ কলেজ থেকে মেকাপের উপর গ্রাজুয়েশন করে সফল হোন ফারিহা। সেখানেই বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল মেকআপ শোতে কাজের সুযোগ পায় তিনি।

ফারিহা চান বাংলাদেশী মেয়েরা শুধু ব্রাইডাল এবং পার্টি মেকআপের মধ্যে সীমাবদ্ধ না থেকে মেকআপের যে আরো অনেক শাখা-প্রশাখা এবং আরো অনেক ধরনের সাজের যে ব্যাপারটা আছে তা সম্পর্কে মেয়েরা ভালো ধারণা রাখুক এবং সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। ফারিহার ইচ্ছা তিনি মেকআপের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং আন্তর্জাতিকভাবে রিপ্রেজেন্ট করবে।