শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

নীলফামারীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বই মেলা শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০৮:৪৪ পিএম
কপি হয়েছে!

জেলার সৈয়দপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছয় দিনের ভ্রাম্যমান বই মেলা শুরু হয়েছে।
সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হানের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মকর্তা দেব  জ্যোতি মন্ডল প্রমুখ।
বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মকর্তা দেব জ্যোতি মন্ডল জানান, ছয় দিনের বই মেলায় শতাধিক প্রকাশনা সংস্থার প্রায় ১০ হাজার বই রয়েছে। এর মধ্যে দেশী-বিদেশী লেখকদের বিভিন্ন উপন্যাস, গল্প, রম্য রচনা, কবিতা, ভ্রমণকাহিনী, নাটক, শিশুতোষ, প্রবন্ধ, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, অনুবাদ গ্রন্থ,স্বাস্থ্য-চিকিৎসা, রান্না, কম্পিউটার, অভিধান, ভাষা শেখাসহ নানা ধরণের বই পাওয়া যাবে মেলায়।
তিনি বলেন, ‘প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে মেলা। আগামী ২ জানুয়ারী সমাপ্ত হবে। মেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ে ৩০ ভাগ, বাংলাদেশী অন্যান্য প্রকাশনী সংস্থার বইয়ে ২৫ ভাগ কমিশন দেওয়া হবে ক্রেতাদের।