শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

ময়মনসিংহে ‘অভিশপ্ত আগস্ট’ নাটক মঞ্চায়ণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২, ০৭:২৮ পিএম
কপি হয়েছে!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নৃশংসভাবে হত্যাকান্ডের উপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক “অভিশপ্ত আগস্ট”-এর ১১২তম মঞ্চায়ণ হয়েছে ময়মনসিংহে।
জেলা পুলিশের আয়োজনে ও বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় বৃহস্পতিবার রাতে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে নাটকটি মঞ্চায়িত হয়।
মঞ্চায়ণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এ সময় রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্যরে সভাপতিত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালেয়ের উপাচার্য্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, সংসদ সদস্য ফখরুল ইমাম, নাজিম উদ্দিন আহমেদ, কাজিম উদ্দিন আহমেদ ধনু, আনোয়ারুল আবেদিন খান তুহিন, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।