শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

নেক্সট এন্টারটেইনমেন্ট এর নতুন গান ‘তুই আমার জান রে’

জাগো ডেস্ক
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৩, ০৯:৪৫ পিএম
কপি হয়েছে!

প্রযোজনা প্রতিষ্ঠান নেক্সট এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেতে যাচ্ছে “তুই আমার জান রে” শিরোনামের নতুন একটি গান। গানটিতে কন্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী এস এ আপন।

নূরে আলম মামুন এর কথায় এ গানটিতে সুর করেছেন সুরকার শিকদার আকাশ ও গায়ক এস এ আপন। সঙ্গীতায়োজনও করেছেন শিকদার আকাশ।

গানটি প্রসঙ্গে কন্ঠ শিল্পী এসএ আপন বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো গাইতে। বর্তমান প্রজন্মের জন্য গানটি গেয়েছি এবং ভিডিও সহ ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি।

গীতিকবি নূরে আলম মামুন বলেন, শ্রোতারা গানটি কীভাবে নিবে বলতে পারবো না, সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কথামালা সাজানোর। এসএ আপন অনেক দরদ দিয়ে গেয়েছেন।

সংগীত পরিচালক শিকদার আকাশ বলেন, এস এ আপন একজন ভালো মানের কণ্ঠশিল্পী সে বরাবরই ভালো গাওয়ার চেষ্টা করে, এবারো ভালো গেয়েছে। গানটি খুবই ভালো হয়েছে। আশা করি গানটি সকলের মনে জায়গা করে নিবে।