বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিশ্বাঙ্গন

সিটবেল্ট না বেঁধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও করায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ১২:৫৬ পিএম
কপি হয়েছে!

চলন্ত গাড়িতে সিটবেল্ট না বেঁধে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ধারন করায় তাকে ব্রিটিশ পুলিশ শুক্রবার জরিমানা করেছে।
ল্যাঙ্কাশায়ার পুলিশ সরাসরি সুনাকের নাম উল্লেখ না করে এক টুইটার বিবৃতিতে বলেছে, ‘আমরা আজ লন্ডনের একজন ৪২ বছর বয়সী ব্যক্তিকে নির্দিষ্ট পরিমান জরিমানা শর্তসাপেক্ষে দেয়ার প্রস্তাব দিয়েছি।’
তিনি হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আদালতের শুনানি এড়াতে সুনাক নির্দিষ্ট পরিমান জরিমানা দিতে পারেন। খবর এএফপি’র।
ডাউনিং স্ট্রিট একটি বিবৃতিতে বলেছে, সুনাক বিষয়টি পুরোপুরি স্বীকার করেছেন, এটি আমার ভুল ছিল এবং তিনি ক্ষমা চেয়েছেন।
বিবৃতিতে অরো বলা হয়, তিনি অবশ্যই নির্দিষ্ট পরিমান জরিমানা বা শাস্তি মেনে চলবেন।
বিবিসি জানিয়েছে, গাড়ির যাত্রী হিসেবে সিট বেল্ট না পরার জন্য জরিমানা হবে ১০০ পাউন্ড। মামলাটি আদালতে গেলে সুনাক জরিমানা দিবেন ৫০০ পাউন্ড।
বৃহস্পতিবার উত্তর ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার ভ্রমণ করার সময় ঋষি সুনাক চলন্ত গাড়িতে চড়ে এই ভিডিও করেন।
ডাউনিং স্ট্রিট জানায়, বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশিত হওয়ার পরেই সুনাক ত্রুটির জন্য ক্ষমা চান এবং ইনস্টাগ্রাম থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে।
সুনাককে পুলিশের জরিমানা করার ঘটনা এই প্রথম নয়। ২০২০ সালের জুন মাসে মহামারি করোনার সময় ব্রিটেনের অর্থমন্ত্রী থাকাকালীন ডাউনিং স্ট্রিটের একটি পার্টিতে যোগদানকালে সামাজিক দূরত্ব বজায় না রাখার কারনে তাকে জরিমানা করা হয়েছিল।