শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

ফরিদপুরে তিন দিনব্যাপী হিম উৎসবের সমাপ্তি 

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ১১:৫৪ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরে তিনদিনব্যাপী হিম উৎসব শনিবার (২১ জানুয়ারি) শেষ হয়েছে। উৎসবের শেষ দিনে বিভিন্ন বয়সী মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

“ওয়ারকাহালিক ফরিদপুরিয়ান” প্রতিবছর এই মেলার আয়োজন করে থাকে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ,কে আজাদ। এ সময় অন্যান্য ব্যাবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলার  চিপ অ্যাডমিন ছিলেন  মুশফিকুর রহমান তনু ।

মেলায় তিনটি সেরা স্টল, দুইটি মডারেটর এবং  তিনজন উদ্যোক্তাকে সনদপত্র প্রদান করা হয়।

উল্লেখ্য,  গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) থেকে জেলা শহরের অম্বিকা ময়দানে এ মেলা শুরু হয়। সেখানে ৩৬টি স্টল অংশগ্রহণ করে। মেলায় খাবারের স্টল ছাড়াও বিভিন্ন পণ্য ও হস্তজাত  সামগ্রী, ফুলের দোকানসহ বিভিন্ন রকমের দোকানে বসে।