বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্যানভাস

নগরকান্দায় মৌমাছি দিয়ে মধু সংগ্রহ, বিক্রি করে অর্থ উপর্জন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৪ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে মৌমাছি দিয়ে ভ্রাম্যমান মধু সংগ্রহ মধু বিক্রি করে অর্থ উপার্জন করছেন সাতক্ষীরা কালিহাতী থেকে আশা মধু সংগ্রহকারী প্রতিষ্ঠানের মালিক মেরুল্ল্যা রহমান তার শ্রমিক দিয়ে প্রায় ১ মাস যাবৎ মধু সংগ্রহ করছেন।মৌমাছি দিয়ে দেশের বিভিন্ন স্হানে ৭/৮ বছর ধরে মধু সংগ্রহ করছেন বলে মধু সংগ্রহকারী শ্রমিকরা জানান।উপজেলার রাধানগর গ্রামের মানিক খানের মেহগনি গাছের বাগানে ১৫০ টি মৌচাকের বাক্স বসিয়ে বিদেশি মৌমাছি দিয়ে ক্ষেতের কালিজিরা ও ধুনিয়া ফুলের মধু সংগ্রহ করে প্রচুর অর্থ উপার্জন করছে।

মধু সংগ্রহে আসা শ্রমিক তাপস কুমার মন্ডল বলেন বিদেশি মৌমাছি দিয়ে ভালোই মধু সংগ্রহ করছি,এক সপ্তাহ পর পর মৌচাক থেকে ৫/৬ মন মধু সংগ্রহ করি মধু দেশের বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করি।কালিজিরা ফুলের মধুর দাম বেশি থাকায় এব্যবসায় লাভবান হচ্ছি।এবিষয়ে নগরকান্দা উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ বলেন প্রায় প্রতিবছর আম ও ধুনিয়া ফুলের মধু সংগ্রহ করতে দেশের বিভিন্ন স্হান থেকে মৌচাষিরা মৌ বক্স নিয়ে এসে ভ্রাম্যমাণ ভাবে মধু সংগ্রহ করে থাকে এবং মধু বিক্রি করে তারা প্রচুর টাকা কামায়। তারা যেমন একদিকে মধু পায় অন্যদিকে মৌমাছি ক্ষেতের ফসলের ফুলের পরাগায়ন সৃষ্টির কারনে আমাদের এই এলাকার কৃষক তাদের পেঁয়াজ, কালিজিরা,আমের ফলন বেশি পাচ্ছে কুষকরা লাভবান হচ্ছে।