শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

‘হৈমন্তীর ইতিকথা’ দিয়ে বড়পর্দায় অভিষেক ঐশিকা ঐশির

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০৭:২১ পিএম
কপি হয়েছে!

বাংলা সাহিত্যের অনেক চরিত্র উঠে এসেছে সিনেমার পর্দায়। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে ‘হৈমন্তীর ইতিকথা’ নির্মাণ করলেন মির্জা সাখাওয়াৎ হোসেন।

‘হৈমন্তীর ইতিকথা’ সিনেমার মূখ্য চরিত্রে রয়েছেন নবাগত চিত্রনায়িকা ঐশিকা ঐশি। তিনি একাধারে একজন টেলিভিশন উপস্থাপিকা, মডেল ও নাট্যশিল্পী।

সিনেমায় অভিনয় প্রসঙ্গে ঐশি বলেন, ‘জীবননির্ভর, সাহিত্যনির্ভর গল্প আমার সব সময়ের পছন্দ। সেই জায়গা থেকে রবীন্দ্রনাথের গল্পে কাজ করতে পারা আমার জন্য ভাগ্যের বিষয়। আর আমার জন্য বেশ চ্যালেঞ্জেরও।’

সিনেমায় ক্যারিয়ার সম্পর্কে ঐশি আরও বলেন, ‘সিনেমার প্রতি ভালোবাসা থেকে এখানে ক্যারিয়ার গড়তে চাই। তবে সেটি ‘হৈমন্তীর ইতিকথা’ মুক্তি পাওয়ার পর। আর নিয়মিত কাজের জন্য আমার আরও প্রস্তুতিরও প্রয়োজন রয়েছে। তাই নিজেকে প্রস্তুত করছি।’

‘হৈমন্তীর ইতিকথা’য় ঐশিকার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক সাইফ খান। অন্যান্য চরিত্রে আছেন ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, মির্জা সাখাওয়াৎ হোসেন, মোহাম্মদ আবদুল হামিদ, সিনথিয়া লিজা প্রমুখ।

উল্লেখ্য, নির্মাতা সূত্রে জানা যায়, আগামী ঈদ-উল আজহায় সিনেমাটি মুক্তি পেতে পারে।