শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

মুক্তি পেয়েছে শ্রাবণী সায়ন্তনীর একাধিক গান

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ মে ২০২৩, ১১:২০ পিএম
কপি হয়েছে!

শ্রাবণী সায়ন্তনী বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী। চ্যানেল আই সেরা কণ্ঠ খ্যাত শ্রাবণী একের পর এক নতুন গানে কণ্ঠ দিচ্ছে, পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা মিলে তার। বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি।

সম্প্রতি প্রকাশিত হয়েছে শ্রাবণী সায়ন্তনীর নতুন গান
সোনা বউ, দুষ্টু নাগর, গোলাপি কন্যা, বন্ধু আইয়ো তুমি রাইতে। এই গানগুলো মূলত দ্বৈত কণ্ঠের গান। শ্রাবণী সায়ন্তনীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী গামছা পলাশ।তরঙ্গ মিউজিক সেন্টার এর ব্যানারে মুক্তিপ্রাপ্ত গানগুলো শ্রোতা দর্শক ভালোভাবেই গ্রহণ করছেন।

সঙ্গীত শিল্পী শ্রাবণী সায়ন্তনী জানান, গান চারটি চার ধরনের। আমি সব ধরনের গান গাইবার চেষ্টা করি। তবে গানগুলো গেয়ে খুব ভালো লেগেছে, আমি চেষ্টা করেছি। তিনি আরও জানান, সোনা বউ গানটির মিউজিক ভিডিওতে আমি এবং গামছা পলাশ ভাই অভিনয় করার চেষ্টা করেছি।দর্শকরা খুবই পছন্দ করছে। সামনে আরো বেশ কিছু গান আসার কথাও জানান শ্রাবণী।

‘সোনা বউ’ গানটির কথা লিখেছেন রাসেল কবির, সুর করেছেন গামছা পলাশ আর সঙ্গীত করেছেন এইচ আর লিটন। একই গীতিকারের লেখায় ‘দুষ্টু নগর’ গানটির সুর করেছেন ফারদিন খান আর সঙ্গীত করেছেন এইচ আর লিটন। প্লাবন কোরেশীর কথা ও সুরে ‘গোলাপি কন্যা’ ও ‘বন্ধু আইয়ো তুমি রাইতে’ গানটির সঙ্গীত করেছেন ঋষিকেশ রকি।

পাশাপাশি বেশ কিছু গান রিলিজ হয়েছে শ্রাবণী সায়ন্তনীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। জানা গেছে, কিছু চলচ্চিত্রের গানেও কন্ঠ দিয়েছেন তিনি।

/শুভ্র