শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

কলকাতায় অনুষ্ঠিত হয়েছে ময়ূরপঙ্খী ইন্দো-বাংলা কালচারাল সামিট

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৫:৪৮ পিএম
কপি হয়েছে!

ভারতের কলকাতায় ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল ও ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের উদ্যোগে ইন্দো-বাংলা কালচারাল সামিট ও গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ-ভারতের ডেলিগেটদের সরাসরি উপস্থিতিতে এই আন্তর্জাতিক সামিটটি অনুষ্ঠিত হয়। সামিটটি পরিচালনা ও সভাপতিত্ব করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।

আয়োজক কমিটিতে ছিলেন ময়ূরপঙ্খীর ভাইস-চেয়ারম্যান সাথী খান, সেক্রেটারি ইসমত ফারজানা, উপদেষ্টা মোঃ কামরুল ইসলাম, কোলকাতা জোনের প্রেসিডেন্ট চন্দ্রিমা বসু, ভাইস-প্রেসিডেন্ট দেবলিনা মুখার্জী, ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাম্বাসিডর পায়েল ভার্মা, সদস্য পুতুল ধর, সদস্য ডাঃ সাইলেন ভৌমিক।

উপস্থিত ছিলেন সঞ্জীব বসাক, রতন ঝাউয়ার, কৌশিক ঘোষ, সুদিপ্তা ঘোষ, ড. তন্ময় রুদ্র, ক্রিটিকা সিং, রওনাক আনোয়ার, সুব্রত সরকার, শিখা সিং, সায়ন্তিকা ঠাকুর, সৌরভ বন্দোপাধ্যায়, আচুত চ্যাটার্জী, দেবপম সরকার।

রুহিত সুমন বলেন, প্রথমেই ধন্যবাদ জানাবো এই আন্তর্জাতিক সামিটে যারা স্পন্সর ও পৃষ্ঠপোষকতা করেছেন তাদের। তাদের সহযোগিতা সামিটটিকে সুন্দর ও আকর্ষণীয় করেছে। ধন্যবাদ জানাবো আগত সম্মানিত অতিথি, অ্যাওয়ার্ডী, ডেলিগেট, সাংবাদিকসহ যারা বিভিন্নভাবে এই সামিটের সাথে সম্পৃক্ত ছিলেন। আমি আশা করি আপনাদের ঐকান্তিক সহযোগিতা ভব্যিষতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ-ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সামিটে দুই বাংলার সংস্কৃতি বক্তাগণ আলোচনা করেন । এছাড়া ফ্যাশন শো, নৃত্য ও সংগীত পরিবেশনাটি ছিল খুবই মনোমুগ্ধকর। পরবর্তীতে আরো কয়েকটি দেশে ইন্টারন্যাশনাল সামিটের আয়োজন করা হবে।