বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিশ্বাঙ্গন

দেখতে নারী উপস্থাপক, কিন্তু খবর পড়ছে এআই!

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০২:৩২ পিএম
কপি হয়েছে!

টিভির পর্দায় খবর পড়ছেন এক সুবেশা তরুণী। পরনে হ্যান্ডলুম শাড়ি। চুল আঁটসাঁটো করে বাঁধা। কপালে ছোট্ট টিপ। কানে দুল। ঝরঝরে ইংরেজিতে নাগাড়ে কথা বলে চলেছেন। তবে কিছু ক্ষণ ভাল করে দেখলে ধরা যাবে আসল ‘টুইস্ট’। সঞ্চালক রক্ত-মাংসের মানুষ নন। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ, এআই-কে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে তাঁকে। এর আগে বিভিন্ন ক্ষেত্রে এআই-এর ব্যবহার দেখা গিয়েছে। এই প্রথম বার খবর উপস্থাপনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হল। চ্যানেলের তরফে জানানো হয়েছে, এ বার থেকে নিয়মিত খবর পাঠ করবেন এই সঞ্চালক। তাঁর নাম দেওয়া হয়েছে লিসা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে লিসার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন চ্যানেলের কর্ণধার। ইংরেজি এবং ওড়িয়া ভাষায় খবর পড়বেন লিসা। তবে জানানো হয়েছে, লিসা ওড়িয়া ভাষা এখনও ভাল করে রপ্ত করে উঠতে পারেননি। তাঁকে ভাষা শেখানোর কাজ চলছে। ঝরঝর করে ওড়িয়া বলতে শিখে গেলেই আরও বেশ কিছু অনুষ্ঠানের দায়িত্ব তাঁকে দেওয়া হবে বলে জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। শুধু টিভির পর্দায় নয়, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সমাজমাধ্যমে লিসাকে দেখা যাবে।

এআই সঞ্চালকের উচ্চারণ, পরিবেশনা, উপস্থাপন অনেকেরই মনে ধরেছে। লিসার আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েক জন দর্শকও। তাঁরা জানিয়েছেন, লিসাকে নিয়ে তাঁদের আগ্রহ জন্মেছে। চ্যানেলের কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডার কথায়, ‘‘একটা সময় কম্পিউটার সবচেয়ে আশ্চর্যের জিনিস ছিল। তবে সেই যুগ আর নেই। সময় বদলেছে। এখন এআই-এর যুগ। সে কারণেই সময়ের সঙ্গে তাল মেলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

সূত্রঃ আনন্দবাজার অনলাইন