শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
গণমাধ্যম

কেপিসি নির্বাচনে যার পক্ষে ভোট চাইলেন আহমেদ শরীফ!

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ পিএম
কপি হয়েছে!

আসন্ন আগামী ২৩ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ সংগঠন প্রেসক্লাব কেপিসির ২০২৩-২০২৫ দ্বি বার্ষিক নির্বাচনে ভোটারদের কাছে ভোট চাইছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফ। তথ্য সূত্রে জানা গেছে, তার নিজ জন্মভূমি কুষ্টিয়ার সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম প্রেসক্লাব কেপিসির নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন তরুণ সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম সুমন। সে দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকতা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন। এছাড়াও প্রত্যয় যুব সংঘ নামক একটি স্বনামধন্য সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন। যার প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ। তার পরামর্শে পথশিশু, মাদক, বাল্য বিবাহ, আত্মহত্যার মত গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যক্রম পরিচালনা করা হয়। তাই আসন্ন প্রেসক্লাব কেপিসি নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী এস.এম সুমনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন ভোটারদের কাছে।

কিংবদন্তি এ অভিনেতা বলেন, সুমনকে ভোট দিয়ে নির্বাচিত করে সাংবাদিকতার মাধ্যমে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ করে দিবেন আশা করি। কারণ সে যথেষ্ট মেধাবী এবং সাংগঠনিক একজন ছেলে বলে মনে করি। ভবিষ্যতে যে কোনো কর্মকান্ডে আমার সহযোগিতা বা উপস্থিতি থাকবে। সে নির্বাচিত হলে জয়ের শুভেচ্ছা বার্তা নিয়ে সকল ভোটারদের সঙ্গে মতবিনিময় করবো ইনশাআল্লাহ প্রমূখ।