শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

মুক্তি পেল শ্রাবণী সায়ন্তনীর একক গান

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ০৬:৩৬ পিএম
কপি হয়েছে!

শ্রাবণী সায়ন্তনী এই প্রজন্মের সঙ্গীতশিল্পী। মিষ্টি কণ্ঠের এই গায়িকার রয়েছে বেশ কিছু শ্রোতা প্রিয় মৌলিক গান। চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত শিল্পী শ্রাবণী সায়ন্তনীর নতুন গান প্রকাশিত হয়েছে। “তোমায় দেখে লাগে ভালো” শিরোনামের মৌলিক গানটি শ্রাবণীর একক কণ্ঠের গান।

“তুমি যদি পারো ভালোবেসো/দূরে থেকে আমার কাছে এসো” চমৎকার কথামালায় গানটি লিখেছেন এবং সুর করেছেন অজয় মিত্র। গানটি সাইলেন্ট সাউন্ড প্রোডাকশন চ্যানেলে মুক্তি পেয়েছে।

গানটি প্রসঙ্গে শিল্পী শ্রাবণী বলেন, মিষ্টি কথার গানটি আমি আমার মতো করে গাইবার চেষ্টা করেছি। আশা করছি পূর্ববর্তী গানের মতোই শ্রোতারা নতুন গানটিও গ্রহণ করবেন।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন শ্রাবণী সায়ন্তনী। দুর্গাপূজার ছুটিতে দেশে এসে রেডিও, টেলিভিশন অনুষ্ঠান, স্টেজ শো আর গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি।

শুভ্র/