২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুর-৩ আসনে আ. লীগ প্রার্থীর দ্বৈত নাগরিকের অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক- এমন অভিযোগ করে নির্বাচন কমিশনে (ইসি) প্রার্থীতা বাতিলের জন্য আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

শুক্রবার (৯ ডিসেম্বর) এ কে আজাদের পক্ষে তার আইনজীবী মো. গোলাম কিবরিয়া আপিল আবেদন জমা দেন।

৫ ডিসেম্বর মনোনয়ন বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ লিখিত অভিযোগ করলে রিটার্নিং কর্মকর্তা শামীম হকের মনোনয়নপত্র বাতিল না করে বৈধ ঘোষণা করেন।

রিটরিং কর্মকর্তা কামরুল আহসান তালুকদার এ প্রসঙ্গে বলেন, ‘দ্বৈত নাগরিকের অভিযোগ দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত না থাকায় তা আমলে আনা হয়নি।’

রিটার্নিং কর্মকর্তার এই আদেশের বিরুদ্ধে শুক্রবার আপিল দায়ের করা হয়েছে।

আব্দুল কাদের আজাদের আইনজীবী গোলাম কিবরিয়া বলেন, ‘শামীম হকের নেদারল্যান্ডসের পূর্ববর্তী পাসপোর্ট নম্বর ‘BESHC8751’, জন্ম তারিখ ২১ অক্টোবর ১৯৬০ লেখা আছে। শামীম হক সম্প্রতি তার বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করার জন্য ফরিদপুর পাসপোর্ট কার্যালয়ে এক দরখাস্ত দাখিল করেন।’

তিনি আরও বলেন, ‘দরখাস্তের ২৫নং কলামে দ্বৈত নাগরিকত্বের ঘরে তিনি টিক মার্ক দিয়েছেন। ২৬নং কলামে অন্য দেশের নাগরিক থাকলে সেই দেশের নামের জায়গায় নেদারল্যান্ডস উল্লেখ আছে। ২৭নং কলামে তার বর্তমান নেদারল্যান্ডসের পাসপোর্ট নম্বর ‘BY60F0J74’ উল্লেখ করা আছে।’

আইনজীবী গোলাম কিবরিয়া বলেন, সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ এবং ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১) (৬) অনুচ্ছেদের বিধান অনুসারে শামীম হক একজন বিদেশি নাগরিক হওয়ায় তিনি সংসদ সদস্য পদে নির্বাচনে প্রার্থী হতে পারে না, তিনি অযোগ্য প্রার্থী।

এছাড়াও, তিনি গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(২)(ক) অনুচ্ছেদ অনুসারে প্রদত্ত এফিডেভিটে এই বিষয়টি গোপন করায় তার ঘোষণাটি মিথ্যা হিসেবে বিবেচিত হবে এবং সে কারণেও তার মনোনয়ন বাতিল হওয়ার কথা বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সংবিধানের ৬৬(২) (গ) অনুচ্ছেদে বলা হয়েছে- ‘কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্য হইবেন না, যদি তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন।’ সংবিধানের উক্ত অনুচ্ছেদের অনুরূপ বিধানই গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(৬) অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

ফরিদপুর-৩ আসনে আ. লীগ প্রার্থীর দ্বৈত নাগরিকের অভিযোগ

লিংক কপি হয়েছে!