বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৫৩ পিএম
কপি হয়েছে!

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। সারাদেশের ন্যায় ময়মনসিংহে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়। দিনব্যাপী কর্মসূচিসমূহের অংশ হিসেবে সকাল ৭:১৫ মিনিটে নগরীর থানাঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

কুয়াশাচ্ছন্ন শীতের সকালে বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। পুষ্পস্তবক অর্পণ পর্বে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক ফরিদ আহমেদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ অংশগ্রহণ করেন। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ময়মনসিংহের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের জনগণ। তারা পুষ্পার্পণ শেষে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে বুদ্ধিজীবীদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।