২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বিএনপি এ রকম করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না : এম শাহজাহান ওমর বীর উত্তম

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

“বিএনপি এ রকম করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না”। এ কথা বলেছেন ঝালকাঠি-১ আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম।
তিনি আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, সব নির্বাচনে জিততে হবে এমন কথা নয়, বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনই নির্বাচন করবে, সে অপেক্ষায় অপেক্ষায় ১৫ বছর কেটে গেল, এ রকম কেয়ামত পর্যন্ত যেতে থাকলেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। শাহজাহান ওমর আরো বলেন, “ব্যঙ্গের প্রসাবে পাছার খাওয়া যায়না, বাঘের গর্জন শোনা যায়, কিন্তু শিয়ালের হুয়াক্কা হুয়া বড় বিচ্ছিরি, আমি কোন খানের কথা বলেছি আপনারা বুজতে পারছেন”।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। সভায় বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

বিএনপি এ রকম করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না : এম শাহজাহান ওমর বীর উত্তম

লিংক কপি হয়েছে!