বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

ঠাকুরগাঁও চিনিকলে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:১৫ পিএম
কপি হয়েছে!

জেলার চিনিকলের ৬৬তম আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল (শুক্রবার) বিকেলে সুগার মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে ২০২৩-২০২৪ মাড়াই মৌসুমে ৬৬তম এই আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব (শৃঙ্খলা) শামীম সুলতানা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবাশীষ দত্ত সমীর। প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদসহ সুগার মিলের কর্মকর্তা, কর্মচারী, আখ চাষী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন । সন্ধ্যায় সুগার মিলের ক্রাসিং মেশিনে আখ ফেলে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা।
উল্লেখ্য, এ মৌসুমে চিনিকলে আখ মাড়াই এর লক্ষ্যমাত্রা ৭০ হাজার মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪হাজার ৫শত ৫০ মেট্রিক টন। ২০২৩-২০২৪ মৌসুমে আখ রোপনের  লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার একর। এ পর্যন্ত আখ রোপণ করা হয়েছে ২ হাজার ৬শ’ ৭৪ একর জমিতে।