২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মাগুরা-১ আসনে ১ লাখ ৪০ হাজার ভোটে নির্বাচিত সাকিব আল হাসান

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান।

রবিবার(৭ জানুয়ারি) বিকাল ৪টায় সমাপ্ত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন সাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট রেজাউল হাসান পেয়েছেন ৪৫ হাজার ৯৩৩ ভোট।

সকালে মাগুরার দড়িমাগুড়া স্কুল কেন্দ্রে বাবা মাসরুর রেজা ও বোন বৃষ্টিকে সঙ্গে নিয়ে ভোট দেন সাকিব।

সাইফুজ্জামান শিখর মাগুরা-১ আসনের আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য হলেও এবার দলীয় মনোনয়ন না পেয়ে নির্বাচনে সাকিবকে সমর্থন দেন।

এছাড়া জাতীয় পার্টির সিরাজুস সায়েম সাইফ, তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এম মোতাসিম বিল্লাহ সাকিব আল হাসানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪

মাগুরা-১ আসনে ১ লাখ ৪০ হাজার ভোটে নির্বাচিত সাকিব আল হাসান

লিংক কপি হয়েছে!