বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

শেখ হাসিনা ঐতিহাসিক ৫ম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৭:৩১ পিএম
কপি হয়েছে!

শেখ হাসিনা আজ ঐতিহাসিক পঞ্চমবারের মতো এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং নতুন মন্ত্রিসভা গঠন করেছেন।
আওয়ামী লীগ সভানেত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনা সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণের পর বঙ্গভবনের দরবার হলে অতিথিরা দাঁড়িয়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
রাষ্ট্রপতির পত্নী ডক্টর রেবেকা সুলতানা, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং পরিবারের অন্যান্য সদস্যরা অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি, প্রবীণ রাজনীতিবিদ, আইনজীবী, সিনিয়র সাংবাদিক, কূটনীতিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় ১৪০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।