শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

লংগদুরের হাজা ছড়ায় শীতকালীন পিঠা উৎসব

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম
কপি হয়েছে!

রাঙ্গামাটির লংগদু উপজেলার হাজাছড়া এলাকায় শীতকালীন ঐতিহ্যের দৃষ্টিনন্দন পিঠা উৎসব এর আয়োজন করা হয়েছে।

চিতই পিঠা, ভাপা পিঠা, কাটা পিঠা, বেণী পিঠা, কুসলিপিঠা, বকুল পিঠা, চন্দ্রহলি, সাগরিকা, ঝর্ণা, সাঝেরমায়া, গোপাল, ঝিনুক, পাটি সাপটা,বৌমুগ পাকানসহ কয়েকশ’ পিঠার সমারোহ নিয়ে হাজা ছড়ায় হয়ে গেল শীতকালীন পিঠা উৎসব।

হাজাছড়া এলাকা বাসী ও বাজার কমিটির যৌথ উদ্যোগে (২৬ জানুয়ারী) শুক্রবার বিকেলে লংগদু উপজেলার মাইনিমুখ ইউনিয়ন এর হাজা ছড়া কমিউনিটি ক্লিনিকের মাঠ প্রাঙ্গণে উক্ত পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এতে সাধারণ মানুষকে এবং পিঠার কারিগরদের উৎসাহিত করতে স্থানীয় বিচারক দ্ধারা পিঠা উৎসবের পিঠা কারিগরদের প্রথম,দ্বিতীয়, তৃতীয়স্থান পুরস্কার প্রদান করা হবে এবং এরই ধারাবাহিকতায় স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন গ্রাম থেকে পিঠা বিক্রেতারা পিঠা বানিয়ে শীতকালীন এ পিঠা উৎসব জমিয়ে রাখেন।

স্থানীয়রা বলছেন, পিঠা উৎসব একটি অন্যরকম আনন্দের মেলা। এই উৎসবকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই প্রতিবছর এরকম উৎসবের বিকল্প নেই।

আয়োজক কমিটির উদ্যোক্তা মিজানুর রহমান বলেন, ঐতিহ্যের এই পিঠা উৎসব এখন বিলুপ্তির পথে এখন আর গ্রামে গঞ্জে আগের মত পিঠা তৈরী হয়না বাচ্চারা এখন হাতের তৈরী পিঠার মজাই খুজে পায়না, ফলে ঐতিহ্যের পিঠা উৎসব আমার মনে বরাবরই দোলা দিয়ে যায়, তাই আমি চাই পিঠার কারিগর এবং পিঠার বাহারি স্বাদ সবাই উপভোগ করুক।