বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা : ভূমি মন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৫:২৫ পিএম
কপি হয়েছে!

ভূমি মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত এই মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা ও কর্মচারী যদি দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে সাভারের সিএন্ডবি এলাকায় ১৩৪ তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এসময় আরও বলেন, বাংলাদেশ ডিজিটাল জরিপ বিডিএস কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে। বর্তমান সরকার দুর্নীতি মুক্ত এই সরকারের সময় কেউ দুর্নীতি করলে পার পাবে না বলেও বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমান।

৫১ দিন ব্যাপি এ প্রশিক্ষণ কোর্সে ৫৬ জন বিসিএস প্রশাসন, বাংলাদেশ পুলিশ ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।