বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচিতে গণহত্যা দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৫:৩৪ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সেই ভয়াল কালরাত ২৫ মার্চ গনহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটির শুরুতেই পঞ্চগড় জেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পুষ্প স্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামসহ জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় ২৫ মে মার্চ কাল রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
সন্ধ্যায় জেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন করা হয়।

এর আগে ১ মার্চ হতে ২৫ মার্চ পর্যন্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধাদের জীবনালেখ্য সম্পর্কে ও ২৫ মার্চ গনহত্যা সম্পর্কে স্বাস্থ্যবিধি মেনে স্মৃতিচারন ও আলোচনা সভা করা হয়েছে।

১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে ব্যাপক গনহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে তার নাম অপারেশন সার্চলাইট। এই অভিযানের নির্দেশনামা তৈরি করে পাকিস্তানের দুই সামরিক কর্মকর্তা মেজর জেনারেল খাদিম হোসেন ও মেজর জেনারেল রাও ফরমান আলী।