বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

ছুটি শেষে কর্মমুখর বাংলাবান্ধা স্থলবন্দর

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০৬:২২ পিএম
কপি হয়েছে!

ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি শেষ হওয়ার পর পুনরায় আমদানি রফতানি শুরু হয়েছে বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে।

পঞ্চগড়ের চারদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান) বাংলাবান্ধা স্থলন্দর ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে আমদানি রফতানি বন্ধ ছিল।
সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে বন্দরটির পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম সচল হয়েছে বলে জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর, শবে ক্বদর ও বাংলা নববর্ষ উদযাপন উদযাপন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও বন্দর সংশ্লিষ্ট দেশগুলোর ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত অনুযায়ী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা ছিল। সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের শুল্ক স্টেশনের কর্মকর্তারা জানান, ঈদ উদযাপন উপলক্ষ্যে স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান অব্যাহত ছিল।

বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ঈদ ও বাংলা নববর্ষের ছুটি শেষে আজ সোমবার সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম সচল হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন ওসি অমৃত অধিকারী জানান, ঈদ উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।