বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছে : পরিবেশ মন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১০:৪১ পিএম
কপি হয়েছে!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, আওয়ামী সরকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নসহ সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচি নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।
আজ রাজধানীর সবুজবাগস্থ বৌদ্ধ মন্দিরে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ৫ নং ওয়ার্ডের ২০০ (দুই শত) প্রান্তিক পরিবারের মাঝে “সেলাই মেশিন” বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী  আরো বলেন, সেলাই মেশিন বিতরণের ফলে অনেক পরিবার উপকৃত হবে এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে এবং  উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির ব্যবস্থা করা হবে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে আত্মনির্ভরশীল করতে এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ ওয়ার্ডের  কমিশনার লায়ন চিত্তরঞ্জন দাস, স্থানীয় সমাজসেবক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।