বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জাতীয়

সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৪, ১০:০৩ পিএম
কপি হয়েছে!

বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেট বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
আজ আন্ত:শিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার বাসসকে একথা জানান।
তিনি জানান, আজ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৯ জুলাই থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো যথানিয়মে হবে।
তপন কুমার বলেন, এখানকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৮ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যার কারণে সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্যাকবলিত মানুষদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পরবর্তীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলে সে অনুয়ায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ৩০ জুন থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্প্রতি শিক্ষা বোর্ডের প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন অনুযায়ী সিলেট বিভাগে ৮ জুলাই পর্যন্ত বাংলা প্রথম পত্র ও দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথমপত্র ও ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষা হচ্ছে না। পরবর্তীতে এসব পরীক্ষার সময়সূচী জানিয়ে দেবে শিক্ষা বোর্ড।