বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৯:৪৬ পিএম
কপি হয়েছে!

জেলায় আজ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা প্রমুখ।
আলোচনা সভার আগে শহরে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং পৌরসভা প্রাঙ্গনে অতিথিবৃন্দ বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করেন।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন  আগামী ৩১ জুলাই বৃক্ষমেলার সমাপ্ত হবে।