● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
বিশ্বাঙ্গন

দ.কোরিয়ায় গাড়ি দুর্ঘটনায় নিহত ৫, আহত ৯

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৬:৪৮ পিএম
কপি হয়েছে!

দক্ষিণ কোরিয়ায় এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও নয়জন আহত হয়েছে। দমকল কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা ইয়োনহাপ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
খবরে বলা হয়, রাজধানী সিউলের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে আনসানের একটি মোড়ে স্থানীয় সময় ভোর ৫:৪৫ টার দিকে দিনমজুরদের বহন করা একটি ভ্যানের সাথে একটি বাসের সংঘর্ষ হয়।
এ সংঘর্ষের ফলে ভ্যানটি উল্টে একটি যাত্রীবাহী গাড়িকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
সেখানে দুর্ঘটনার পর দ্রুততার সাথে ভ্যানে থাকা পাঁচজন শ্রমিককে কাছের হাসপাতালে পাঠানো হলে তাদের মৃত বলে নিশ্চিত করা হয়।
এ ঘটনায় চালকসহ ভ্যানে থাকা আরও সাতজন আহত হয়েছে।
যাত্রীবাহী গাড়িরও দুজন আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ভ্যানটি ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করায়  দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।