শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

শরিফ অন্বেষার রূপকথা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৮ এএম
কপি হয়েছে!

এ প্রজন্মের প্রতিশ্রুতি কণ্ঠশিল্পী শরিফ এবার জুটি বাঁধলেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্বেষার সঙ্গে। গানের শিরোনাম ‘রূপকথা’।

রোমান্টিক ঘরানার এই গানের গীতিকার ও সুরকার আসাদ আফজাল। এর সংগীতায়োজন করেছেন মুন্সী জুয়েল। গানটি ইতোমধ্যে সর্বমহলের শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছে।

নান্দনিক ভিডিও আকারে গানটি  ‘তিন তার’ ইউটিউব  চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটির চিত্রায়ণ হয়েছে লন্ডনের বিভিন্ন লোকেশনে। এতে অভিনয় করেছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা যাহের আলভী এবং লন্ডনের মডেল জ্যাসমিন।

গানটি সম্পর্কে শরিফ বলেন, আমার শ্রোতাদের প্রতি দায়বদ্ধতা থেকেই গান করি। চেষ্টা করি শুদ্ধ কথা ও পরিচ্ছন্ন সুরের গান করতে। এক্ষেত্রে প্রেমের গানে শ্রোতারা যেভাবে আলোড়িত হন, অন্য গানে তেমন হোন না। ‘রূপকথা’ গানে বাঁধভাঙা ভালোবাসার কথা বলা হয়েছে। কণ্ঠশিল্পী অন্বেষা যুক্ত হওয়ায়, গানটির আবেদন আরো বেড়ে গেছে। আমি চেষ্টা করেছি আমার সবটুকু উজাড় করে গানটি গাইতে। সফলতার বিচার আমার প্রিয় শ্রোতাদের হাতে ছেড়ে দিলাম।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গান করলেও, বেশ কয়েক বছর থেকে শরিফ আলোচনায় এসেছেন দেশ ও দেশের বাইরের কয়েকজন খ্যাতিমান শিল্পীর সঙ্গে দ্বৈত গান করে। শরিফ বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ন্যান্সির সঙ্গে ‘প্রেমের খাম’ শিরোনামে একটি রোমান্টিক গানে জুটি বেঁধেছিলেন। গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় কলকাতার শুভমিতার সঙ্গে ‘দৃষ্টিহীন’ শিরোনামে একটি সেমি ক্লাসিক গান করেছেন শরিফ।