২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ভাষার মাস: রক্তস্নাত বর্ণমালার অমরতা

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ফাল্গুন এলে বাতাসে রক্তের গন্ধ মিশে যায়। ভাষার জন্য আত্মত্যাগের অবিনশ্বর অধ্যায় জাগ্রত হয় হৃদয়ে। একাত্তরের স্বাধীনতার মহাকাব্যের পূর্বসূচনা যে ভাষা আন্দোলন, তার স্মৃতি আজও অক্ষয়, দীপ্তিমান। সালাম, রফিক, বরকত, জব্বার—তাঁদের তপ্ত রক্তধারা ধুয়ে দিয়েছিল শাসকের ঔদ্ধত্য, জাগিয়ে তুলেছিল বাঙালির আত্মপরিচয়ের শিখা।

ভাষা শুধু কথার বাহন নয়, ভাষা জাতির আত্মা। যে বর্ণমালা রক্তে ধোয়া, তার প্রতি অবহেলা কেবল অপরাধ নয়—তা অপরাধেরও ঊর্ধ্বে। ২১ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আসে। কিন্তু আজও, প্রযুক্তির দাপট, বিজ্ঞাপনের ভাষা ও উচ্চারণের অবহেলায় বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে। বিদেশি শব্দের আগ্রাসন ও বাংলা ভাষার প্রতি উদাসীনতা ক্রমশ আমাদের শিকড় দুর্বল করে তুলছে। সাহিত্যচর্চা ও ভাষার শুদ্ধতা দিন দিন ক্ষীণ হয়ে পড়ছে।

তবে, ভাষার মাস আমাদের পুনর্জাগরণের আহ্বান। আসুন, বাংলা ভাষার প্রতিটি শব্দে প্রেমের রঙ মেশাই। প্রতিটি লেখা, প্রতিটি উচ্চারণে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করি। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শপথ নিই, যেন একুশের রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষার শুদ্ধতা অক্ষুণ্ণ থাকে। ভাষার প্রতি ভালোবাসা, সম্মান ও চর্চাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

লেখক: শ্রী গৌরাঙ্গ উংকুর সরকার
শিক্ষার্থী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (চতুর্থ বর্ষ), সরকারি বাঙলা কলেজ

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ভাষার মাস: রক্তস্নাত বর্ণমালার অমরতা

লিংক কপি হয়েছে!