শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

স্বপ্নবাজ গীতিকবি ‘শাহ আলম সানি’

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৬:১১ পিএম
কপি হয়েছে!

টাঙ্গাইল জেলার সখিপুর থানার বড় চওনা গ্রামে জন্মগ্রহণ করেন শাহ আলম সানি। ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস। শুরুতে লিখতেন কবিতা। কবি হিসেবেই এলাকায় সুপরিচিত। ‘ভালোবাসার আত্মসমর্পণ’ তার একক কবিতার বই। বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকাতে লিখছেন নিয়মিত। পাশাপাশি গান লেখা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহ আলম সানি।
শাহ আলম সানি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। শাহ আলম সানির রচনায় সম্প্রতি রিলিজ হয়েছে অশোক বালার কন্ঠে স্বাধীন নজরুলের সুরে, ‘হইবি একদিন লাশ’ শিরোনামের একটি আধ্যাত্মিক গান। গানটি প্রকাশ করেছে বাউল আকাইদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার ও কন্ঠ শিল্পী বেলাল খান শাহ আলম সানির লেখা গান গেয়েছেন, গানের শিরোনাম ‘বিষন্ন দুপুর’। কণ্ঠশিল্পী মাসুদ টুটুল গেয়েছেন শাহ আলম সানির লেখা গান: সুন্দর সুন্দর মানুষ অনেক, পাইনাতো সুন্দর মন, সুন্দর একটা মনের মানুষ আমার প্রয়োজন। তার লেখা গান করেছেন প্রয়াত কণ্ঠশিল্পী রুবেল রহমান। আলীম মাহমুদের সংগীতে গানটির বাণী ছিল ‘দুঃখ রে তুই আর কতকাল থাকবি আমার বুকে’। শামীম আশিক কন্ঠ দিয়েছেন তার লেখা ‘বেকার ছেলে’ গানে। সোহাগ ইসলাম গেয়েছেন, ‘প্রাণের বন্ধুরে, এই জীবনে তোরে ছাড়া বাঁচবো কী করে’। কণ্ঠশিল্পী জিয়া গেয়েছেন শাহ আলম সানির লেখা একটি দেশাত্মবোধক গান।
গীতিকবি শাহ আলম সানির সাথে কথা বলে জানা যায়, উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিকীর কন্ঠে, ‘কতদিন কেটে গেছে’ শিরোনামের একটি আধুনিক গান সম্প্রতি রিলিজ হয়েছে। বাংলার গায়েন কিরণ বাউলের কন্ঠে, তোর সুন্দর ওই দেহখানি পরে রবে মাটিতে, একটি আধ্যাত্মিক গান রিলিজ হয়েছে। আরও বেশ কিছু গান রিলিজের অপেক্ষায় বিভিন্ন শিল্পীর কন্ঠে।