বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

এনসিপি হতাশ করবে না দেশের মানুষকে: নাহিদ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১০:৩০ পিএম
কপি হয়েছে!

তরুণদের নেতৃত্বে এবং তাদের ক্ষমতায় আনতে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে যেমন দেশের মানুষকে হতাশ করেনি ছাত্রজনতা, তেমনি আগামীর বাংলাদেশকেও হতাশ করবে না এনসিপি।”

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যার পরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া শহরের চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় অংশ নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “জাতীয় নাগরিক পার্টি আগামীর নতুন দিনের বার্তা নিয়ে কাজ করবে। বিগত রাজনীতি মানুষকে মুক্তি দেয়নি। নতুন ধারার রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতে চায় এনসিপি।” এ সময় তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ীয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মনজুরুল হক মামুন। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, উপজেলা যুগ্ম সমন্বয়কারী মো. সানাউল্লাহ, হিমেল হাসান রাসেল, ইঞ্জিনিয়ার ওমর শরীফ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক, আনোয়ার হোসেন, জহিরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় সমর্থকরা।