বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
রাজনীতি

প্রযুক্তির অপব্যবহার আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ গুজব ছড়িয়ে নির্বাচন প্রতিহত করা যাবে না ডিএফডি চেয়ারম্যার -হাসান আহমেদ চৌধুরী কিরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২২ এএম
কপি হয়েছে!

 

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হলেও ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন নিয়ে জণমনে শঙ্কা এখনো কাটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, দেশী—বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করা, কালো টাকার প্রভাব মুক্ত রাখা, নির্বাচনে পেশিশক্তির ব্যবহার রোধ করাসহ নানামুখী চ্যালেঞ্জ থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ন্ত্রণে রাখাটাই এখন নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা বয়ানের মাধ্যমে গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করে তুলছে কিছু দুষ্কৃতিকারী। এরা সমাজে ঘৃণা ছড়িয়ে মব সন্ত্রাস ও ধর্মীয় উসকানি তৈরি করছে। যা আগামী নির্বাচন আয়োজনে বড় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। আজ (১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার) ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে উইসডোম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এসব কথা বলেন।

অনুষ্ঠানের অতিথি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, গুনগত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করছে আন্ত: শিক্ষা বোর্ড। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে নকলমুক্ত পরীক্ষা গ্রহণের মাধ্যমে মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের আরো বেশি টেবিলমূখী হওয়ার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উইসডোম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সিইও মো: মজিদুল হক, আফীফ আজফার প্রমূখ। চুড়ান্ত প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলসহ অংশগ্রহনকারী বিতার্কিকদের ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।