রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক ● এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ●
Logo
জনপদ

পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৪ পিএম
কপি হয়েছে!

মিথ্যা মামলা দিয়ে হয়রানি, টাকা দাবি এবং ফেসবুকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। শনিবার ৩১ অক্টোবর সন্ধ্যায় পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা শহরের দক্ষিণ রাজনগর এলাকার লিজা আক্তার ও তাঁর পরিবারের সদস্যরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিজা আক্তার জানান তাঁর ভাইয়ের নামে এক বছর আগে নারী নির্যাতনের মামলা করেন তাঁর ভাবি। ওই মামলায় জামিনের পরামর্শ নিতে চার মাস আগে পঞ্চগড় আইনজীবী সমিতির সদস্য আসাদুজ্জামান আসাদের কাছে গেলে তিনি তাঁকে কুপ্রস্তাব দেন। জামিনের জন্য পাঁচ লাখ টাকা দাবির পাশাপাশি তিনি লিজাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তিনি লিজা ও তাঁর ভাইকে দেখে নেওয়ার হুমকি দেন। এ ছাড়া ওই আইনজীবী তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে ব্ল্যাকমেইল ও নানাভাবে হয়রানি করতেন বলে অভিযোগ করেন তিনি।

লিজা আরও জানান তিন মাস আগে ফেসবুকে তানিসা আক্তার নামের আইডি থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সেনেরবাড়ি কলছমা এলাকার মৃত রহমত উল্যার মেয়ে রুবি আক্তারের সঙ্গে তাঁর পরিচয় হয়। রুবি আক্তার বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ছবি বিকৃত করে ফেসবুকে লিজার নামে মিথ্যা অপপ্রচার ও বাজে মন্তব্য করছেন। রুবি আক্তারের সঙ্গে অভিযুক্ত পুলিশ সদস্য আহসান হাবিবের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁরা একসময় উধাও হয়ে যান। পরে ফিরে এসে তাঁরা মিথ্যা অভিযোগ করেন যে ওই পুলিশ সদস্য লিজার ভাই। এ ছাড়া সজীব হাসান ও রনি নামের দুই ব্যক্তিও তাঁকে হয়রানি করতেন এবং তাঁর নামে নোয়াখালী জেলায় একটি ভুয়া মামলা করা হয় বলে লিজা অভিযোগ করেন।

বর্তমানে রুবি আক্তার লিজার কাছে ১০ লাখ টাকা দাবি করছেন এবং টাকা না দিলে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দিচ্ছেন। যাঁরা তাঁর নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন তাঁদের পাশাপাশি রুবি আক্তার, আইনজীবী আসাদুজ্জামান আসাদ, সজীব ও রনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন লিজা। সংবাদ সম্মেলনে লিজার বাবা বেলাল হোসেন ও মা ঝরনা বেগম উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে আইনজীবী আসাদুজ্জামান আসাদ জানান তাঁর নামে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। অন্যদিকে পঞ্চগড় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান ভুক্তভোগীর উচিত ছিল জেলা আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ দেওয়া। অভিযোগ পেলে তাঁরা বিষয়টি খতিয়ে দেখতেন।